CategoriesHuman RightsJustice

বাংলাদেশে সাড়ে ৪ বছরে ৭৯১ জন বিচারবহির্ভূত হত্যা

আমরা আজকে এক কঠিন সময় পার করছি। এই সময় আমাদেরকে রক্ষা করবার সময়, এই সময় আমাদের গণতন্ত্রকে রক্ষা করবার সময়. এই সময় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবার সময়, আমাদের রক্তের বিনিময় স্বাধীনতাকে রক্ষা করবার সময়।’‘বাংলাদেশ এখন সম্পূর্ণভাবে একটি গণতন্ত্রহীন, ফ্যাসিবাদী একনায়কতন্ত্র একটা দেশে পরিণত হয়েছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। আসুন আমরা সেই লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। নিজেদের মধ্যে ছোট-খাটো বিভেদ ভুলে দিয়ে আসুন আমরা ঐক্যবদ্ধ হই।

যে সরকার জনগনের দ্বারা নির্বাচিত নয়, যে সরকার অস্ত্রের জোরে রাষ্ট্রযন্ত্রগুলো ব্যবস্থা, রাষ্ট্রযন্ত্রগু্লোকে ব্যবহার নির্বাচনের আগের রাতে ক্ষমতা দখল করে নিয়ে, পার্লামেন্ট দখল করে নিয়েছে সেই সরকারের জনগনের ওপর কোনো দায়িত্ববোধ থাকতে পারে না, তাদের কোনো দায়িত্বশীলতা নেই। সেজন্য আজকে কোনো ঘটনার তদন্ত হয় না।

‘যতক্ষন পর্যন্ত না পত্র-পত্রিকাগুলো সামনে নিয়ে আসছে, ততক্ষন পর্যন্ত দেশের মানুষের কাছে পৌঁছে না। দুর্ভাগ্য আমাদের যে, মেজর সিনহা যখন তাকে নির্মমভাবে সম্পূর্ণ বেআইনিভাবে অন দ্যা স্পট গুলি করা হলো, এক্সট্টা্ জুডিশিয়াল কিলিং করা হলো তখনো অনেকেই কথা বলেছেন। তার আগে যে রাজনৈতিক কারণে শুধু নয়, সম্পূর্ণ অন্য কোনো কারণ নেই, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কেউ কখনো কোনো অপরাধের সঙ্গে যুক্ত সাথে নাই তাদেরকে তু্লে নিয়ে গিয়ে যখন খুন করে ফেলা হয়েছে অথবা হত্যা করা হয়েছে তখন কিন্তু আমাদের দূঃখজনকভাবে মিডিয়া সেভাবে সোচ্চার হয়নি।

’বাংলাদেশের মানুষ উঠে দাঁড়াবে, তারা তাদের হারিয়ে যাওয়া স্বাধীনতাকে ফিরিয়ে আনবে, হারিয়ে যাওয়া গণতন্ত্রকে ফিরিয়ে আনবে, হারিয়ে যাওয়া অধিকারগুলোকে তারা ফিরিয়ে আনবে।’

সংবাদ সোর্সঃ https://www.prothomalo.com/bangladesh/gldc8qs2w4

ছবিঃ সংগ্রহীত