গত ০৭ জানুয়ারি আওয়ামী সরকার তাদের অনৈতিক ক্ষমতাকে পাকাপোক্ত করতে সারাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর যে জুলুম নির্যাতন চালিয়েছিল সেটির আরও একটি কু-নজির স্থাপিত হয়েছিলো আমার নামে মিথ্যা বানোয়াট গায়েবী মামলার মধ্য দিয়ে।
সব অপকর্মকে আড়াল করতে এ সরকার নতুন করে জুলুমের মাত্রা বাড়িয়েছে। অপরাধ না করেও মিথ্যা ও গায়েবী মামলায় আসামি হওয়া এখন নিয়মে পরিণত হয়েছে।
আইনের শাসনহীন এই দেশে নিরপরাধ মানুষরাই সরকারি নিপীড়নের শিকার হচ্ছেন। গত ৭ জানুয়ারির ডামি নির্বাচনের লক্ষ্যে ফ্যাসিস্ট আওয়ামী কর্তৃত্ববাদী সরকার ক্ষমতার জন্য আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছিল। তবে এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটাতে সংগ্রামী জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে দৃঢ়প্রতিজ্ঞ ছিল।
দেশের মানুষ যখন বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, সুপেয় পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন চড়া মূল্যে যখন মানুষ চোখে অন্ধকার দেখছে, তখন অবৈধ আওয়ামী সরকার বাংলাদেশ গণঅধিকার পরিষদসহ দেশের প্রায় সকল বিরোধী দলের নেতা-কর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপর নিত্য নতুন মিথ্যা ও গায়েবী মামলা ও আটক অব্যাহত রেখেছে।
আমি আমার অবস্থান পরিষ্কার করে বলতে চাই আমি গত ২০ ডিসেম্বর ২০২৩ রাতে সাব্বির করিম হত্যায় আমি কোনভাবে জড়িত নয়। আমি গত ২০ ডিসেম্বর ২০২৩ রাতে প্রবাসে ছিলাম এবং এখনো আমি প্রবাসে অবস্থান করছি। তাই আমি সাব্বির করিম হত্যায় জড়িত থাকার কোনো প্রশ্নই আসেনা। আমাকে হয়রানী ও জেলে নিয়ে নির্যাতন করার উদ্দেশ্যে আমার উপর এই মিথ্যা মামলা করা হয়েছে বলে আমি মনে করি।
আমি আমার ও দেশের সরকার বিরোধী ভিন্ন মতের মানুষ ও প্রায় সকল বিরোধী দলের বিরুদ্ধে যেসব মিথ্যা, বানোয়াট, ও গায়েবী মামলা হয়েছে সেগুলো প্রত্যাহারসহ বর্তমানে আটক নেতা-কর্মী ও এক্টিভিস্টদের অবিলম্বে তাদের মুক্তির দাবী জানাচ্ছি।

Amra jani apni honest manush apni kauke hotta korben ata kokononei vhabte pari na ebong bishash kori nah. Nirapod thakun susto thakun.