আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। দেশ ও বিদেশের সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদুল আযহার এই মহান দিনে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করি এবং ত্যাগের মহান আদর্শকে স্মরণ করি।
এই দিনটি আমাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি আমাদেরকে ত্যাগ, সহানুভূতি, এবং সকলের মঙ্গল কামনার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। দেশ ও বিদেশ থেকেও আমরা একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি, একে অপরের সুখ-দুঃখে সহমর্মী হই। আমরা বিশ্বাস করি, আমাদের দেশী ও প্রবাসী ভাই-বোনেরা এই দিনে নিজেদের ত্যাগ ও কষ্টের কথা ভুলে গিয়ে ঈদের আনন্দে মেতে উঠবেন।
আল্লাহ্ আমাদের সকলের ত্যাগ কবুল করুন এবং আমাদের জীবনকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ করে তুলুন। আমরা দেশে ও বিদেশে যেনো আমাদের দেশের সুনাম অক্ষুণ্ন রেখে কাজ করতে পারি, সেই দোয়া করি। আপনারা যেখানেই থাকুন না কেন, নিরাপদ ও সুস্থ থাকুন। পরিবার-পরিজন ও প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে উপভোগ করুন।
আবারও আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক!
শুভেচ্ছান্তেঃ
মায়দুল ইসলাম
