CategoriesDemocracyHuman RightsJusticePolitics

ভারতীয় পণ্য বর্জন করুন

আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল নেই, তারা এখন ভারতীয় পণ্যে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষের ইচ্ছা-আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে ভারত আওয়ামী লীগকে অন্যায়ভাবে ক্ষমতায় বসিয়েছে। ভারত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে।

স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ভারতের কাছ থেকে লাশ আর শোষণনীতি ছাড়া কিছুই পায়নি। চুক্তির নামে ফারাক্কা বাঁধ ও তিস্তার পানির নায্য হিস্যা কোথায় গেল? দেশবাসী মনে করে, বাংলাদেশের জন্য ভারতীয় পররাষ্ট্রনীতি একটি বৈষম্য ও শোষণনীতির বহিঃপ্রকাশ। শুধু তাই নয়, বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করার জন্য ভারতীয় ‘র’ ১/১১-এর নগ্ন পরিকল্পনায় শেখ হাসিনাকে গদিতে বসিয়েছে। তারপর বাংলাদেশে পিলখানার দরবার হলকে টার্গেট বানিয়ে ৫৬ জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ৭ জানুয়ারি দেশে একটি ভুয়া নির্বাচনের মাধ্যমে ভারতীয় কৃতদাস সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে। কে ভোট দিল, কারা শপথ নিল? কে সরকার? কারাই-বা ভোটার? এখন দেশে জনগণের দায়িত্ব কার? দেশে সরকার আছে, তাদের দায়িত্ব নেই।’

আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ভারতের কাছে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েছে। এই দেশের আইনশৃঙ্খলা বাহিনী থেকে প্রশাসন, সাংবাদিক,বুদ্ধিজীবী সর্বমহলে ভারতীয় এজেন্ট রয়েছে। এদেশে সবচেয়ে বড় ভারতীয় পণ্য আওয়ামীলীগ। তাই আওয়ামী লীগকেও বর্জন করুন, রাজপথে নামুন।