১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে ঘিরে দেশজুড়ে যে তীব্র বিতর্ক ও অস্থিরতা সৃষ্টি হয়েছে, তা কোনো সাধারণ রাজনৈতিক অসন্তোষের বহিঃপ্রকাশ নয়; বরং এটি রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি জনগণের আস্থার গভীর সংকটের প্রতিফলন। নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যেখানে নাগরিকের ভোটই ক্ষমতার বৈধতা নির্ধারণ করে। কিন্তু এবারের নির্বাচন ঘিরে বহু পর্যবেক্ষক, রাজনৈতিক কর্মী এবং সাধারণ ভোটারের পক্ষ থেকে নানা প্রশ্ন উত্থাপিত হয়েছে। বিশেষ করে অল্প সময়ের ব্যবধানে ভোটের শতকরা ১০ থেকে ৪০ পরে ৫৯% হার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার বিষয়টি অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে এবং তা নিয়ে বিস্তর আলোচনা চলছে। কিছু বিএনপিপন্থী গণমাধ্যম ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই প্রায় নিখুঁত পূর্বাভাস প্রেডিকশন দিয়েছে, যা পূর্বপরিকল্পিত ভোট চুরি ও “ইলেকশন ইঞ্জিনিয়ারিং”-এর ইঙ্গিত। আবার বিভিন্ন আসনে প্রথমদিকে পিছিয়ে থাকা বিএনপির প্রার্থীরা হঠাৎ করেই বড় ব্যবধানে এগিয়ে গেলো কীভাবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও প্রতিবেদনগুলোতে কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ সামনে এসেছে, যদিও সেগুলোর নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত এখনও সম্পন্ন হয়নি। এসব অভিযোগ সত্য বা মিথ্যা যাই হোক, সুষ্ঠু তদন্ত ছাড়া নির্বাচন নিয়ে তৈরি হওয়া এই সন্দেহ দূর হবে না। কারণ বিষয়টি কেবল একটি দলের জয়-পরাজয়ের নয়; এটি পুরো নির্বাচনী ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ও গণতান্ত্রিক আস্থার প্রশ্ন। সেই কারণেই ১৫০টিরও বেশি যেসব আসনে কারচুপি হয়েছে সুষ্ঠু তদন্ত করে গণতান্ত্রিক অধিকার রক্ষার অংশ হিসেবে পুনঃনির্বাচনের দাবি আমাদের আঠারো কোটি মানুষের।
Tag: এনসিপি
আগামী নির্বাচনে কারা জিতবে?
বর্তমান বাংলাদেশে রাজনৈতিক মহলে অনেকটাই অস্থিরতা বিরাজ করছে। দেশের প্রধান দুই রাজনৈতিক দল- আওয়ামী লীগ ও বিএনপি- দুই পক্ষই জনসমক্ষে তাদের দীর্ঘ দিনের দুর্নীতি, স্বৈরাচারী শাসন এবং ক্ষমতার লোভের জন্য কঠোর সমালোচনার মুখে পড়েছে। তবে এই দুই দলের বাইরে কিছু নতুন রাজনৈতিক শক্তিও উঠে আসছে, যার মধ্যে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) বিশেষভাবে আলোচনায় এসেছে। আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় না থাকলেও তাদের স্বৈরাচারী শাসনের ইতিহাস আজও ভোলা যায় না। ২০২৪ সালের আগ পর্যন্ত ক্ষমতায় থাকা সময়ে দেশের গণতন্ত্র, মানবাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হয়। সরকারের শাসন ব্যবস্থায় ছিল কঠোর নিয়ন্ত্রণ, বিরোধী মতপ্রকাশ দমন, ও নানা রকম দুর্নীতি। তাদের এই স্বৈরাচারী শাসন দেশের গনতান্ত্রিক মূলনীতিকে ব্যাহত করেছে এবং স্বাধীনতা ও ন্যায়বিচারের পথে বাধা সৃষ্টি করেছে। এছাড়া, ক্ষমতার জন্য ক্ষমতায় টিকে থাকার অন্ধ লোভে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। বর্তমানে যদিও আওয়ামী লীগ ক্ষমতায় নেই, তবুও তাদের স্বৈরাচারী শাসনের পরিণাম দেশের বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করেছে। দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের পরিবর্তে অবিচার, দমন-পীড়ন, এবং সামাজিক অস্থিরতা বেড়ে গেছে। এই কারণে আওয়ামী লীগের প্রতি সাধারণ মানুষের আস্থা কমে গেছে।
ড. ইউনুস এবং জাতীয় নাগরিক পার্টি
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি নতুন রাজনৈতিক দল হিসেবে আলোচনায় এসেছে। তবে, একাধিক প্রশ্ন উঠেছে—এই দল কি ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সম্পর্কিত? অথবা ড. ইউনূসের কোনো রাজনৈতিক উদ্দেশ্য এই দলের পেছনে রয়েছে? বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি প্রতিনিয়ত জটিল হয়ে উঠছে, এবং এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে— প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম কেন এনসিপি (জাতীয় নাগরিক পার্টি)-এর আহ্বায়ক নাহিদকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? এই বিষয়টি সরকারের নিরপেক্ষতা ও রাজনৈতিক অবস্থান নিয়ে বেশ কিছু উদ্বেগ সৃষ্টি করেছে।
ড. ইউনূস, যিনি শান্তিতে নোবেল বিজয়ী, অর্থনীতিবিদ, গ্রামীণ ব্যাংক এবং সামাজিক ব্যবসার ধারণার মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচিত। যদিও তিনি সরাসরি রাজনীতি থেকে দূরে থাকেন, কিন্তু তার সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি অনেক রাজনীতিকের কাছে প্রভাবিত। তবে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের পক্ষ থেকে নাহিদকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়ার বিষয়টি সন্দেহজনক। এটি এমন একটি পরিস্থিতি তৈরি করছে, যেখানে সরকার ও এনসিপির মধ্যে আলোকিত সম্পর্ক বা অভ্যন্তরীণ বোঝাপড়ার ইঙ্গিত থাকতে পারে, যা পরোক্ষভাবে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করতে পারে।
