CategoriesDemocracyHuman RightsJusticePolitics

নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ:

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা জনাব নুরুল হক নুরের বিরুদ্ধে ছাত্রলীগের মামলায় আদালত কৃর্তক গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ:

আজ ১৫/০৪/২০২৪ইং সোমবার ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে চট্টগ্রামে ছাত্রলীগের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আদালত সূত্র জানায়, ২০২২ সালের ১৪ জুন ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আইন সম্পাদক শাহরিয়ার ইয়াসির আরাফাত বাদী হয়ে সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রাম ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হককে আসামি করা হয়।