CategoriesHuman RightsPolitics

এমসি কলেজে দলবদ্ধ ধর্ষণ: হাইকোর্টের আদেশ মানেনি রাষ্ট্রপক্ষ, বিচারে দীর্ঘসূত্রতা

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দুটি মামলা ৩০ দিনের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলির ব্যবস্থা করতে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। কিন্তু তা বাস্তবায়ন করেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বরং এই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। ফলে দুই মামলার বিচার কার্যক্রম থমকে আছে। ২০২০ সালের ওই ঘটনার তিন বছর পূর্ণ হচ্ছে আজ সোমবার।

মামলার বাদী গতকাল রোববার আজকের পত্রিকাকে বলেন, ‘এক বছর ধরে মামলার কোনো অগ্রগতি নাই। মন্ত্রণালয় গেজেট না করায় বিচারকাজ আটকে আছে। তারপরও আমরা ন্যায়বিচারের ব্যাপারে আশাবাদী।’