CategoriesHuman RightsPolitics

এমসি কলেজে দলবদ্ধ ধর্ষণ: হাইকোর্টের আদেশ মানেনি রাষ্ট্রপক্ষ, বিচারে দীর্ঘসূত্রতা

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দুটি মামলা ৩০ দিনের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলির ব্যবস্থা করতে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। কিন্তু তা বাস্তবায়ন করেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বরং এই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। ফলে দুই মামলার বিচার কার্যক্রম থমকে আছে। ২০২০ সালের ওই ঘটনার তিন বছর পূর্ণ হচ্ছে আজ সোমবার।

মামলার বাদী গতকাল রোববার আজকের পত্রিকাকে বলেন, ‘এক বছর ধরে মামলার কোনো অগ্রগতি নাই। মন্ত্রণালয় গেজেট না করায় বিচারকাজ আটকে আছে। তারপরও আমরা ন্যায়বিচারের ব্যাপারে আশাবাদী।’

CategoriesHuman RightsPolitics

সেই নাজমুল জেলা ছাত্রলীগের সভাপতি

সিলেট: দেশজুড়ে আলোচিত ঘটনা ছিল সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসের ধর্ষণকাণ্ড। এ ঘটনায় জড়িতদের পাশাপাশি নেপথ্যের কুশীলবদের ধরতে জোরালো দাবি ওঠে রাজপথে।

তবে নেপথ্যের খলনায়করা অধরাই থেকে যান। ধর্ষণকাণ্ডে জড়িতদের নেতা নাজমুল ইসলামকে করা হয়েছে জেলা ছাত্রলীগের সভাপতি।

সোমবার (১২ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য জেলা ও মহানগর কমিটির অনুমোদন দেন।