CategoriesHuman RightsPolitics

এমসি কলেজে দলবদ্ধ ধর্ষণ: হাইকোর্টের আদেশ মানেনি রাষ্ট্রপক্ষ, বিচারে দীর্ঘসূত্রতা

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দুটি মামলা ৩০ দিনের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলির ব্যবস্থা করতে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। কিন্তু তা বাস্তবায়ন করেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বরং এই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। ফলে দুই মামলার বিচার কার্যক্রম থমকে আছে। ২০২০ সালের ওই ঘটনার তিন বছর পূর্ণ হচ্ছে আজ সোমবার।

মামলার বাদী গতকাল রোববার আজকের পত্রিকাকে বলেন, ‘এক বছর ধরে মামলার কোনো অগ্রগতি নাই। মন্ত্রণালয় গেজেট না করায় বিচারকাজ আটকে আছে। তারপরও আমরা ন্যায়বিচারের ব্যাপারে আশাবাদী।’

CategoriesPolitics

‘সিলেট ছাত্রলীগের শীর্ষ পদে গণধর্ষণ মামলার আসামির প্রশ্রয়দাতা ও অছাত্র’

প্রায় ৪ বছর কমিটিবিহীন থাকার পর সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষিত হয় মঙ্গলবার। উভয় কমিটিতে কেবল সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। কিন্তু দায়িত্বপ্রাপ্ত ৪ নেতার নাম ঘোষণার পরই কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছে পদবঞ্চিতরা।

বুধবার ‘সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতৃবৃন্দ’র ব্যানারে সংবাদ সম্মেলন করা হয়েছে।

CategoriesHuman RightsPolitics

প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ধর্ষক নাজমুল, গ্রেফতার করছে না পুলিশ

এমসি কলেজের ছাত্রাবাসের গনধর্ষনের ঘটনায়  ধর্ষকদের একজন ছিলেন ছাত্রলীগ নেতা নাজমুল তাহলে নাজমুল কেন গ্রেফতার নয়। উক্ত গৃহবধূকে ৯জন মিলে গনধর্ষন করলেও ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাহলে কি নাজমুল পার পেয়ে গেলো।