CategoriesHuman Rights

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি, জাতিসংঘ বিশেষজ্ঞদের উদ্বেগ

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির ক্রমেই অবনতি ঘটছে। দেশের এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞরা। অফিস অব দ্য হাইকমিশনার অন হিউম্যান রাইটসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবার অফিস অব দ্য হাইকমিশনার অন হিউম্যান রাইটসের এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর আগে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের মেয়াদি পর্যালোচনায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা উঠে এসেছে।