CategoriesHuman RightsJustice

হলি আর্টিজান জঙ্গি হামলায় নিহতদের প্রতি আমার শ্রদ্ধা

গতকাল ১ জুলাই সন্ধ্যা নামতেই সেখানে চালানো হয় ইতিহাসের জঘন্যতম জঙ্গি হামলা। ভয়াবহ এ হামলায় নৃশংস হত্যাযজ্ঞ এবং প্রায় ১২ ঘণ্টার রুদ্ধশ্বাস জিম্মি সংকটের ঘটনায় স্তম্ভিত করেছে পুরো জাতিকে।

গতকাল রাত আটটার পর এ জঙ্গি হামলায় ২ পুলিশ কর্মকর্তা ও ১৭ বিদেশি নাগরিকসহ নিহত হন ২২ জন। কয়েকবার প্রস্তুতি নেওয়া স্বত্ত্বেও স্পর্শকাতর বিবেচনায় রাতে হলি আর্টিজানে অভিযান চালানো থেকে বিরত থাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ সকালে সেনাবাহিনীর প্যারা কমান্ডো সদস্যদের পরিচালিত ‘অপারেশন থান্ডারবোল্টে’ অবসান হয় জিম্মিদশার, নিকেশ হয় হামলাকারী ৫ জঙ্গি।

আমি জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।