CategoriesDemocracyJusticePolitics

পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছে স্বৈরাচার হাসিনা

স্বৈরাচার খুনি হাসিনা পদত্যাগ করে ইতোমধ্যে সপরিবারে দেশ থেকে পালিয়ে গেছেন। সাথে তার বোন শেখ রেহানা রয়েছেন। স্বৈরাচার হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করায় সারাদেশে বিজয় উল্লাস করেছে সাধারণ মানুষ।

স্বৈরাচার হাসিনাকে বহনকারী একটি হেলিকপ্টার ভারতের উদ্দেশে রওনা দিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন ব্যক্তি এএফপিকে এই তথ্য জানিয়েছে: ‘তিনি এবং তার বোন গণভবন ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। তিনি একটি বক্তব্য রেকর্ড করতে চের্য়েছিলেন, তবে তাকে সেই সুযোগ দেয়া হয়নি’।

স্বৈরাচারের পতন হয়েছে। খুবই খুশি লাগছে, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। ছাত্র সমাজের রক্ত বৃথা যেতে পারে না। যেই শাসকই শিক্ষার্থীদের রক্ত নিয়ে হলিখেলা করেছে, তারা ক্ষমতায় থাকতে পারেনি। আজকে তা আবারও প্রমাণিত হল।