সরকারের মদদেই ক্ষমতাসীন ছাত্রলীগ দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। ক্ষমতাসীনদের ছত্রছায়ায় সিলেটের সকল প্রতিষ্ঠান থেকে শুরু করে সারা দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্রলীগ সন্ত্রাসীদের নিরাপদ অভয়ারণ্যে পরিণত হয়েছে।
সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে প্রকাশ্য দিবালোকে সিলেট সরকারী মহিলা কলেজের মেধাবী ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুলের নৃশংস হামলা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। নরপিশাচ বদরুলকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে আর কোন সন্ত্রাসী এমন বর্বর কর্মকাণ্ড না করতে পারে।
