সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এবং সাবেক পুলিশপ্রধানের সম্পদ জব্দে আদালতের আদেশকে বর্তমান সরকারের সময়ে ‘দুর্নীতি’ ও ‘ক্ষমতার অপব্যবহারের’ বড় প্রকাশ পেয়েছে। এই দুজন মাফিয়া সরকারের ছত্রচ্ছায়ায় ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করেছেন। ঘটনাক্রমে এগুলো এখন সামনে আসছে।
শেখ হাসিনা (প্রধানমন্ত্রী) অস্থিরতার মধ্যে আছেন। এক সময়ের হাসিনার সেনাপ্রধান আজিজ আহমেদ বর্তমানে সপরিবারে আমেরিকার নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন। ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি হাসিনার সরকার এটির অংশীদার। তার মাধ্যমে ২০১৮ সালে আপনার সরকার নদী পার হয়েছিলেন। হাসিনার একসময়ের পুলিশপ্রধান বেনজীর আহমেদের সম্পদ এবং ব্যাংক হিসাব জব্দ করার জন্য বলেছে কোর্ট। সে শুধু আপনার সমর্থকই ছিলেন না। শেখ হাসিনা আপনি তার ঘাড়ে চেপে পুলিশের সমর্থনে সরকার গঠন করেছেন।
আজিজ ও বেনজীরের মতো আরও অনেক দুর্নীতিবাজ ও দুর্বৃত্ত আছে, হোক সে ব্যবসায়ী বা আমলা। সবাইকে গ্রেপ্তার করতে হবে। রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
