নেত্রকোনার দুর্গাপুরে ছুরিকাঘাতে মাসরুল মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত ছোট ভাই মাসুম মিয়াকে (১৭) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার চন্ডীগড় ইউনিয়নের একতা বাজারে দুই ভাইয়ের ওপর হামলা চালায় স্থানীয় কয়েকজন। এসময় কোনো কিছু বুঝে ওঠার আগেই ধারালো ছুরি দিয়ে হামলাকারীরা মাসরুল ও তার ছোট ভাইয়ের পেটে ও ঘাড়ে বেশ কয়েকটি আঘাত করে পালিয়ে যায়।
বেশ কয়েক মাস পূর্বে স্থানীয় রায়হান ও নাঈম নামে দুই যুবক নিহত মাসরুর ও তার ভাইয়ের সঙ্গে বিরোধে জড়ায়। তখন ছোটখাটো মারামারির ঘটনা ঘটলেও স্থানীয়দের দরবারে বিষয়টি মীমাংসা হয়। নিহতের বাবা আমার ছেলেরে মারছে আমার প্রতিবেশী ফিরোজের ছেলে রায়হান ও নাঈম। দীর্ঘদিন আগে তাদের চাচার সঙ্গে মারামারি হয়েছিল। এরপর তা মীমাংসাও হয়েছিল। আজকে কোনোকিছু হয়েছে বলে শুনিনি। হঠাৎ খবর পাইছি আমার দুই ছেলেকেই মারছে। এক ছেলে মরে গেছে আরেক ছেলে মৃত্যুর সঙ্গে লড়ছে। আমি আমার ছেলের খুনের বিচার চাই।
সোর্স: https://www.somoynews.tv/news/2024-05-24/L8u0tKFG
