‘গুম হওয়া মানুষের পরিবারগুলোর নীরব কান্না থেমে নেই। স্বজনের বেদনার্ত আওয়াজ আওয়ামী লীগের কানে ঢুকে না। এমনকি সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কারো কর্ণকুহরে যেন এদের কান্নার শব্দ প্রবেশ করে না। হারিয়ে যাওয়া মানুষগুলোর স্বজনেরা জানতেও পারেননি তারা এখন জীবিত না মৃত? এগুলোর বিষয়ে কী জবাব দিতে পারবে আওয়ামী লীগ। আওয়ামী মন্ত্রী-নেতাদের চোখে পানি না আসলেও গুম হওয়া, খুন হওয়া, নির্যাতনের শিকার নেতাকর্মীদের স্বজন ও সহকর্মীদের চোখের পানিতে এখন বাংলাদেশ ভাসছে।’
