CategoriesHuman RightsJusticePolitics

কোটা সংস্কার আন্দোলনের তিন নেতা নুর,রাশেদ ও ফারুককে তুলে নিয়েছে ডিবি পুলিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলন শেষ করে চানখাঁরপুলের দিকে যাওয়ার সময় কোটা সংস্কার আন্দোলনের তিন নেতাকে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তুলে নিয়েছে। ওই তিন নেতা হলেন- ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর, যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ ও যুগ্ম আহ্বায়ক রাশেদ খান।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী অজ্ঞাতনামা শিক্ষার্থীদের নামে শাহবাগ থানায় দায়ের করা মামলা করা হয়েছে। আজ সোমবার (১৬ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে বলা হয়, ‘যদি আগামী দুই দিনের মধ্যে সেই মামলাগুলো প্রত্যাহার করা না হয়, তাহলে প্রয়োজনে আমরা আবার আন্দোলনে যাবো।’ সংবাদ সম্মেলন শেষে চানখাঁরপুলের দিকে যাওয়ার সময় সংগঠনের তিন যুগ্ম আহ্বায়কে তুলে নেওয়া হয়।