তিন দফা দাবিতে কোটা সংস্কার আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কোটা সংস্কার আন্দোলনের নেতা ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর। সোমবার রাত ৮টার পর ফেসবুকের লাইভে এসে এ কথা বলেন।
দাবিগুলো হল-কোটা সংস্কার আন্দোলনকারীদের যারা হামলা করেছে তাদের বিচার, আন্দোলনে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি এবং সরকারি চাকরিতে কোটা ১০ থেকে ১৫ শতাংশ রাখা (৫ দফার আলোকে)। এ সময় তিনি সবাইকে ক্লাস-পরীক্ষা বর্জন করে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুরোধ করেন।
নুর বলেন, আমরা কারও এজেন্ডা নিয়ে আন্দোলন করছি না। আমাদের দাবি যোক্তিক দাবি, ছাত্র সমাজের দাবি। আমরা কোন অন্যায় করিনি। এ দাবি চাইতে এসে আমাদের অনেকেই আজ কারাগারে, অনেকেই হাসপাতাপলে।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সন্ত্রাসীরা যে বর্বর হামলা চালিয়েছে তা জানানোর ভাষা নেই। ঢাবির হামলায় যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কিছু চিহ্নিত সন্ত্রাসী। তারা সরকারি ছাত্রসংগঠনের নাম ব্যবহার করে এসব করছে। এ ঘটনায় প্রশাসনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে তিনি মনে করেন।
ফেসবুক লাইভের লিংক: https://www.facebook.com/nurulhaq.nur/videos/2099595563632728/
সংবাদ সোর্সঃ https://thedailycampus.com/dhaka-university/12191/কোটা-সংস্কার-আন্দোলন-অব্যাহত-থাকবে-ফেসবুক-লাইভে-নুর
ছবিঃ সংগ্রহীত
