বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন দল জাতীয় নাগরিক পার্টি (NCP) একটি আলোচিত নাম। আমরা চাই, এই দল সত্যিকারের গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করুক এবং দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনুক। কিন্তু একইসঙ্গে আমাদের সতর্ক থাকতে হবে, যেন তারা ভবিষ্যতে পরিবারতান্ত্রিক রাজনীতি, স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদের পথে না হাঁটে, যেমনটা আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে করে আসছে। NCP যদি সত্যিকারের জনগণের দল হতে চায়, তাহলে তাদের অবশ্যই মুক্ত চিন্তার চর্চা করতে হবে। তারা যেন কোনো একক নেতার ব্যক্তিগত স্বার্থ রক্ষা করার জন্য কাজ না করে, বরং জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। বাংলাদেশে ভোটাধিকার প্রায় হারিয়ে গেছে। আমরা আশা করি, NCP একটি নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশনের দাবি তুলবে এবং নিজেদের স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন করবে।
Category: Human Rights
স্বৈরাচার হাসিনার পতন ও উগ্রবাদীদের উত্থান
শেখ হাসিনার সরকারের পতন বাংলাদেশের রাজনৈতিক আকাশে এক নতুন রঙ নিয়ে এসেছে, তবে সেই পরিবর্তনটি কী ধরনের হবে তা এখনও পরিষ্কার নয়। একদিকে, দেশের জনগণ গণতান্ত্রিক অধিকার এবং সুশাসন চায়, অন্যদিকে, উগ্রবাদী গোষ্ঠীগুলোর উত্থান বাংলাদেশের ভবিষ্যতকে এক বিপজ্জনক দিকে ঠেলে দিতে পারে। হাসিনার পতনের পর, ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীগুলোর ক্ষমতা দখলের প্রচেষ্টা এবং তাদের সহিংস কার্যক্রমের বিস্তার একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন উগ্র গোষ্ঠী, যারা দীর্ঘদিন ধরে দেশের রাজনীতি ও সমাজে তাদের প্রভাব বিস্তার করতে চাচ্ছিল, তাদের এখন সুযোগ মিলেছে। তারা সরকারের পতনকে একটি তাদের সংগ্রামের শুরু হিসেবে দেখতে পারে, যার মাধ্যমে তারা মৌলবাদী শাসন কায়েম করার চেষ্টা করবে।
ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির ধ্বংসের সময় “আল্লাহ আকবার” স্লোগান দেয়ার ঘটনাটি এক গভীর উদ্বেগের বিষয়। “আল্লাহ্ আকবার” একটি পবিত্র ইসলামিক বাক্য, যা সাধারণত ইবাদত ও প্রশংসার জন্য ব্যবহৃত হয়। কিন্তু চরমপন্থী গোষ্ঠীগুলো যখন এটিকে সহিংসতার সাথে জুড়ে দেয়, তখন তারা মূলত ইসলামকে বিতর্কিত করার চেষ্টা করে এবং সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা পাঠায়।উগ্রবাদীরা ধর্মীয় স্লোগান “আল্লাহ আকবার” দিয়ে তাদের কার্যক্রমকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে, যা একটি সাম্প্রদায়িক প্রতীক হয়ে উঠতে পারে। এই পরিস্থিতিতে অসাম্প্রদায়িক রাষ্ট্রের ভিত্তিকে বিপন্ন করতে পারে, যেখানে স্বাধীনতা, মানবাধিকার, এবং মানুষের মৌলিক অধিকারগুলোর শাসন প্রতিষ্ঠা করা ছিল বাংলাদেশের মূল উদ্দেশ্য।
ছাত্রদলের নৈরাজ্য: শিক্ষাপ্রতিষ্ঠান কি সন্ত্রাসীদের দখলে?
বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কি সত্যিই শিক্ষার কেন্দ্র হয়ে উঠতে পেরেছে, নাকি এগুলো রাজনৈতিক সহিংসতার আস্তানায় পরিণত হয়েছে? গতকাল মজ্ঞলবার কুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের নেতৃত্বে যে সহিংস হামলা চালানো হয়েছে, তা আমাদের আবারও মনে করিয়ে দেয় যে, শিক্ষার পরিবেশ নষ্ট করার জন্য রাজনৈতিক সংগঠনগুলোর ভূমিকা কতটা ধ্বংসাত্মক হতে পারে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ চলছিল, যেখানে ছাত্র রাজনীতি বন্ধের দাবি জানানো হচ্ছিল। কিন্তু সেই বিক্ষোভে ছাত্রদল নেতাকর্মীরা হামলা চালিয়ে সাধারণ শিক্ষার্থীদের রক্তাক্ত করে। শতাধিক শিক্ষার্থী আহত হন, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনকে বিজিবি মোতায়েন করতে বাধ্য হতে হয়।
নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী ছাত্রলীগের হামলা: জনগণের নিরাপত্তা কোথায়?
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সন্ত্রাস দমনের প্রতিশ্রুতি দিয়েছিল। তারা ক্ষমতায় এসেই দেশের জনগণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে। তবে নিষিদ্ধ ঘোষণার পরও ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপ থামেনি। বরং দেশজুড়ে সাধারণ ছাত্র, নাগরিক এবং সমন্বয়দের ওপর হামলার ঘটনা বাড়ছে। প্রশ্ন হচ্ছে—নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন কীভাবে এমন সন্ত্রাসী হামলা চালাতে পারে? এ দায় কি শুধুই ছাত্রলীগের নাকি সরকারের অদক্ষতা ও প্রশাসনের দুর্বলতার প্রতিফলন?
বর্তমানে সন্ত্রাসী ছাত্রলীগের মূল লক্ষ্য হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সরকারের উপদেষ্টা, ছাত্রজনতা এবং স্বাধীন মত প্রকাশকারী একটিভিস্ট, জার্নালিস্ট, ব্লগারদের ভয়ভীতি প্রদর্শন, গুম, খুন, হত্যা করে তাদের দমন করা। তারা বাংলাদেশে ফাসিস্ট স্বৈরাচার হাসিনার পুর্নবাসন ও নিজেদের আধিপত্য ধরে রাখতে বেপরোয়া হামলা চালাচ্ছে। ফলে তাদের সন্তাসী কর্মকান্ড দমনে বর্তমান ইউনুস সরকারের ব্যর্থতা আরও স্পষ্ট হয়ে ওঠে।
জিয়াবাদ ও মুজিবাদের সমাপ্তি চাই
বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে দুটি প্রধান ধারার মধ্যে আটকে আছে: জিয়াবাদ ও মুজিবাদ। এই দুটি ধারার মূল ভিত্তি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং আওয়ামী লীগ। একদিকে আছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে চালিত জাতীয়তাবাদী রাজনীতি, অন্যদিকে শেখ মুজিবুর রহমানের আদর্শে পরিচালিত আওয়ামী লীগ। অথচ দেশের প্রকৃত গণতান্ত্রিক ও উন্নয়নকেন্দ্রিক রাজনীতি আজও জনগণের নাগালের বাইরে রয়ে গেছে। আওয়ামী লীগ বারবার বলেছে যে তারা মুক্তিযুদ্ধের চেতনার ধারক। কিন্তু তাদের শাসনামলে দেখা গেছে বিরোধী দলকে দমন, স্বাধীন বিচার বিভাগের উপর প্রভাব, এবং নির্বাচন কমিশনকে নিজেদের পক্ষে কাজে লাগানোর প্রবণতা। এদিকে বিএনপি ক্রমেই একটি পরিবারকেন্দ্রিক দল হয়ে উঠেছে। খালেদা জিয়া এবং তার সন্তান তারেক রহমানকে ঘিরে দলটি আবর্তিত হচ্ছে। এটি গণতান্ত্রিক চেতনার সম্পূর্ণ বিপরীত।
