CategoriesDemocracyHuman RightsJusticePolitics

শেখ হাসিনার পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের দাবি নিয়ে প্রবাসীদের মিটিং

আজ গুগল মিটে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের আয়োজনে একটি গুরুত্বপূর্ণ মিটিং সম্পন্ন হয়েছে। এতে বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (ভিপি নুর) অংশগ্রহণ করেন।

মিটিংয়ে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে আয়োজন এবং স্বৈরাচারী মাফিয়া শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিশদ আলোচনা হয়। প্রবাসে থেকেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সচেতন নাগরিকদের ভূমিকা এবং করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

CategoriesDemocracyHuman RightsJusticePolitics

২৮ অক্টোবর: আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডব – এক নৃশংস অধ্যায়

বাংলাদেশের ইতিহাসে ২৮ অক্টোবর ২০০৬ এক ভয়ঙ্কর কালো দিন। এদিন আওয়ামী লীগের সমর্থকরা প্রকাশ্যে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করে নৃশংসতার যে নজির স্থাপন করেছিল, তা শুধুমাত্র রাজনৈতিক সহিংসতার নয়, বরং মানবিকতার চরম অবমাননার উদাহরণ। এই ঘটনা আওয়ামী লীগের সন্ত্রাসী চরিত্রকে উন্মোচিত করে, যা আজও দেশের মানুষের মনে আতঙ্ক হয়ে রয়েছে।

২০০৬ সালে রাজনৈতিক অস্থিরতার মধ্যে, ক্ষমতায় যাওয়ার লালসায় উন্মত্ত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা লগি-বৈঠা নিয়ে রাজধানীর পল্টন মোড়ে সাধারণ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। যারা তাদের বিরোধিতা করছিল, তাদের রক্তাক্ত করা হয়, এমনকি লাশের ওপর নাচানাচি করে অমানবিকতার চূড়ান্ত রূপ দেখানো হয়। এই ঘটনার ছবি ও ভিডিও আন্তর্জাতিক মিডিয়ায় প্রচারিত হলে বিশ্ববাসী হতবাক হয়ে যায়।

CategoriesHuman RightsPolitics

কষ্টের ঈদ একরামুলের পরিবারে

জরাজীর্ণ ভবনের দোতলায় উঠতেই সামনে পড়ে একরামুল হকের কক্ষটি। কড়া নাড়তেই সামনে আসেন স্ত্রী আয়েশা বেগম। কক্ষের ভেতরে চারটি প্লাস্টিকের চেয়ার ও একটি টেবিল। টেবিলের এক পাশে রক্তমাখা একটি সাদা চশমা। দক্ষিণ ও পশ্চিম পাশের দেয়ালে হাতে লেখা কিছু স্মৃতিকথা আর প্রশ্ন। বাবার (একরামুল) উদ্দেশে দেয়ালে লেখা প্রশ্নগুলোর জবাব চার বছরেও পায়নি কিশোরী দুই মেয়ে তাহিয়াত হক ও নাহিয়ান হক।

২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন তাহিয়াত ও নাহিয়ানের বাবা একরামুল হক। ঘটনার সময় তিনি টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। ১২ বছর ছিলেন টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি।

CategoriesHuman RightsJusticePolitics

পুলিশ ও র‍্যাব কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

র‍্যাব ও পুলিশের ওপরে দেওয়া মার্কিন নিষেধাজ্ঞার সব দায়িত্ব সরকারকেই নিতে হবে। বর্তমান সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে বেআইনিভাবে ব্যবহার করার কারণেই এ ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আপনারা সবাই অবগত আছেন সম্প্রতি ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র এক নির্বাহী আদেশে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাবেক মহাপরিচালক এবং বর্তমান পুলিশ মহাপরিদর্শকসহ র‍্যাবের ছয় জন সাবেক ও বর্তমান কর্মকর্তার ওপর আর্থিক ও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন রাজস্ব মন্ত্রণালয় শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

CategoriesPolitics

‘সিলেট ছাত্রলীগের শীর্ষ পদে গণধর্ষণ মামলার আসামির প্রশ্রয়দাতা ও অছাত্র’

প্রায় ৪ বছর কমিটিবিহীন থাকার পর সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষিত হয় মঙ্গলবার। উভয় কমিটিতে কেবল সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। কিন্তু দায়িত্বপ্রাপ্ত ৪ নেতার নাম ঘোষণার পরই কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছে পদবঞ্চিতরা।

বুধবার ‘সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতৃবৃন্দ’র ব্যানারে সংবাদ সম্মেলন করা হয়েছে।