বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যা করার হুমকি দিয়ে বক্তব্য দিয়েছেন কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফরিদুল আলম।
বুধবার (১৫ নভেম্বর) তার ওই বক্তব্যের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে ফরিদুল আলমকে বলতে শোনা যায়, ‘আপনারা জানেন, বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। কী একটা পাতি হাঁস আসছে। পিটার হাস বদমাইশ। সে বিএনপির হয়ে যে অসভ্য কাজকারবারগুলো বাংলাদেশে করছে, তাকে পেলে জবাই করে মানুষকে খাওয়াইতাম। সেই পিটার হাস, বদমাইশ।
এটাই হচ্ছে আওয়ামীলীগের চরিত্র। তাদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে কেউ কথা বললে তারা মানুষকে হত্যা করতে চায়। গায়ের জোরে আজীবন ক্ষমতায় থাকা যাবে না।
উল্লেখ্যঃ পিটার হাস গত এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশে নির্বাচন, মানবাধিকারসহ নানা বিষয়ে সোচ্চার।
ছবিঃ সংগ্রহীত
সংবাদ সোর্সঃ https://www.prothomalo.com/bangladesh/mgzxnsveis
