CategoriesDemocracyHuman RightsJusticePolitics

‘বিএনপি কে ক্ষমতায় আসার সুযোগ দেওয়া যাবে না’

বিএনপি ফ্যাসিবাদী আচরণ করলে তাদের পরিণতিও কিন্তু আওয়ামী লীগের মতোই হবে। তাদেরকে বলতে চাই ফ্যাসিবাদী আওয়ামী লীগ বলেছিল, আমরা দেশ ছেড়ে পালাই না, যখন এই দেশের জনগণ রাস্তায় নেমে এসেছে তখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে।

বিগত দেড় দশক ধরে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম হয়েছে, রাজনৈতিক নেতাকর্মীরাও আন্দোলন করেছেন। কেউ শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে পারেনি। এখন স্বৈরাচার হাসিনার পতন হলেও নব্য একদল দখলদার, চাঁদাবাজ, লুটপাট ও মাস্তান বাহিনীকে আমরা দেখতে পাচ্ছি। এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগকে হটিয়েছি, আর কোনও দখলদার চাঁদাবাজ ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না।

ছাত্র-জনতা-সাধারণ মানুষ যখন রাজপথে নেমে এসে বুলেটের সামনে দাঁড়িয়েছে, তখন শেখ হাসিনা ও স্বৈরাচারের পতন হয়েছে। গত ৫৩ বছরে এই দেশের মানুষ ভোট ডাকাত ও ফ্যাসিবাদ সরকার দেখেছে। দেশের তরুণরা বারবার জীবন ও রক্ত দিয়েছে। ভবিষ্যতে এই দেশের তরুণরা কারও সিঁড়ি হওয়ার জন্য জীবন ও রক্ত দেবে না। কারও লাঠিয়াল বাহিনীও হবে না। তরুণরা আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে সুসংগঠিত হচ্ছে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, জনবান্ধব শাসন ব্যবস্থা গড়া ও নতুন রাজনীতি প্রতিষ্ঠার জন্য এই ছাত্র-জনতা ও বাংলাদেশের সকল শ্রেণির সাধারণ মানুষ কাজ করবে।

#বিএনপি #আওয়ামীলীগ #বাংলাদেশ

#Bnp #Awamileague #Bangladesh

#Maidulislamblog