ভিন্নমত দমন ও সরকার বিরোধীদের মধ্যে ত্রাস সৃষ্টি করতে এবং হয়রানির উদ্দেশ্যেই গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
Category: Justice
নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ:
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা জনাব নুরুল হক নুরের বিরুদ্ধে ছাত্রলীগের মামলায় আদালত কৃর্তক গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ:
আজ ১৫/০৪/২০২৪ইং সোমবার ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে চট্টগ্রামে ছাত্রলীগের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আদালত সূত্র জানায়, ২০২২ সালের ১৪ জুন ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আইন সম্পাদক শাহরিয়ার ইয়াসির আরাফাত বাদী হয়ে সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রাম ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হককে আসামি করা হয়।
স্বৈরাচার সরকার কি ‘মায়ের কান্না’ শুনছে?
‘গুম হওয়া মানুষের পরিবারগুলোর নীরব কান্না থেমে নেই। স্বজনের বেদনার্ত আওয়াজ আওয়ামী লীগের কানে ঢুকে না। এমনকি সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কারো কর্ণকুহরে যেন এদের কান্নার শব্দ প্রবেশ করে না। হারিয়ে যাওয়া মানুষগুলোর স্বজনেরা জানতেও পারেননি তারা এখন জীবিত না মৃত?
ভারতীয় পণ্য বর্জন করুন
আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল নেই, তারা এখন ভারতীয় পণ্যে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষের ইচ্ছা-আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে ভারত আওয়ামী লীগকে অন্যায়ভাবে ক্ষমতায় বসিয়েছে। ভারত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে।
মিথ্যা ও গায়েবী মামলায় আসামি হওয়া নিয়মে পরিণত হয়েছে
গত ০৭ জানুয়ারি আওয়ামী সরকার তাদের অনৈতিক ক্ষমতাকে পাকাপোক্ত করতে সারাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর যে জুলুম নির্যাতন চালিয়েছিল সেটির আরও একটি কু-নজির স্থাপিত হয়েছিলো আমার নামে মিথ্যা বানোয়াট গায়েবী মামলার মধ্য দিয়ে।
