CategoriesDemocracyHuman RightsJusticePolitics

শেখ হাসিনার পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের দাবি নিয়ে প্রবাসীদের মিটিং

আজ গুগল মিটে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের আয়োজনে একটি গুরুত্বপূর্ণ মিটিং সম্পন্ন হয়েছে। এতে বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (ভিপি নুর) অংশগ্রহণ করেন।

মিটিংয়ে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে আয়োজন এবং স্বৈরাচারী মাফিয়া শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিশদ আলোচনা হয়। প্রবাসে থেকেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সচেতন নাগরিকদের ভূমিকা এবং করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

নুরুল হক নুর বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশ বিদেশে বাংলাদেশিদের ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মিটিংয়ে বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরা যুক্ত হন এবং তাদের মতামত প্রকাশ করেন। তারা বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের জন্য প্রবাস থেকে কীভাবে ভূমিকা রাখা যায়, সে বিষয়ে বিভিন্ন প্রস্তাব দেন। তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার একটি জাতীয় দায়িত্ব এবং এ বিষয়ে দেশের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদেরও সচেতন ও সক্রিয় ভূমিকা থাকা উচিত।